বাগেরহাটের মোরেলগঞ্জের ১২ নং জিউধরা ইউনিয়ন এর দক্ষিণে শেষ প্রান্তে জিউধরা ইউনিয়ন এর বয়াসিংগা ও মোংলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখণ্ড তথা মোংলা থানার সাথে একমাত্র সংযোগ পুলটি যাতায়াত এর অনুপোযোগী ।
এই পুলটি হতে বয়াসিংঙ্গার সাধারণ মানুষের মোংলা ও খুলনার সাথে যোগাযোগের সবথেকে সহজ মাধ্যম।
পুলটি থেকে ভ্যান মোটরবাইক এমনকি ব্যটারী চালিত তিন চাকা গাড়ীও চলে। এলাকাবাসীর চলাচলের জন্য অত্যন্ত কষ্টকর। যে কোন সময় ঘটতে পারে বড় কোনো দূর্ঘটনা।
এলাকাবাসীর দাবি অতিদ্রুত পুলটি মেরামত করা হোক।
এছাড়াও এখানে দীর্ঘদিন ধরে দাবী একটি ব্রীজ নির্মানের কথা থাকলেও এখন পযর্ন্ত কোন পদক্ষেপ গৃহীত হয়নি বলে এলাকাবাসির অভিযোগ।
বর্তমানে পুলটির সংষ্কারের অতীব জরুরি বলে প্রত্যক্ষদর্শী জানান।।
মোঃ মিজানুর রহমান
মোরেলগঞ্জ প্রতিনিধি।