সৌরভ হাওলাদার
বরিশাল প্রতিনিধি:
নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত অগ্রযাত্রার প্রত্যয় নিয়ে বরিশালে জমকালো আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি।
০২ নভেম্বর ২০২৬ ইং, সোমবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে কাউনিয়া হাউজিং এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান দীপক চন্দ্র শীল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সনজিত চন্দ্র নাথ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির মোঃ লোকমান হাকিম, প্রধান নির্বাহী সম্পাদক সুগন্ধা নিউজ ডট কম রাবেয়া ইসলাম রিতু, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল বুরো ইনচার্জ এস এম নওরোজ হীরা ও বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেল, দৈনিক ঘোষণা পত্রিকার বরিশাল জেলা প্রতিনিধি এনায়েত হোসেন মোল্লা, সময় খবর ডটকম সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আল-আমিন হোসেন, বরিশাল সময় নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান সালেক, সুগন্ধা নিউজ সাংবাদিকবৃন্দ,
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বাকেরগঞ্জ প্রতিনিধি সৌরভ হাওলাদার, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ নাজিম মোল্লা, ব্যবস্থাপনা সম্পাদক সুগন্ধা নিউজ ডট কম এবং মোঃ হাসান সিকদার, চিফ রিপোর্টার সিকদার সিকদার সুগন্ধা নিউজ ডট কম। দৈনিক বাংলাদেশ সমাচার বাকেরগঞ্জ প্রতিনিধি জাহিদুল ইসলাম
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই শিশু শিল্পী সূর্য ও লাবণ্যর গানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। পরিশেষে কেক কেটে ১ম বর্ষপূর্তির সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত