মোঃ সবুর শেখ, ফুলতলা উপজেলা (খুলনা) প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার ৭ নম্বর শুভরাাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামে সুধী সমাজের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) অনুষ্ঠিত সভায় রানাগাতী গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে মতামত ব্যক্ত করেন। এ সময় মাদকের ক্ষতিকর প্রভাব, সামাজিক অবক্ষয় রোধ এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। রানাগাতী গ্রামকে মাদকমুক্ত করতে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।