অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে শহরে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন ও সেক্রেটারি এস এম মহিউল ইসলাম। এ সময় খামারিদের পক্ষে বক্তব্য দেন সুধান বিশ্বাস। তিনি প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও খামার পরিচালনায় অর্জিত সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহিদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, সাংবাদিক আশরাফ হোসেন প্রিন্স, জামায়াত নেতা গোলাম মোস্তফা, বিএনপি নেতা নাসিম আল রিয়াজ কাজল, কাজী ফিরোজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সাফল্য এবং এ খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত