মঙ্গলবার (৩ নভেম্বর) যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের এক আদেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।
তিনি জানান, অভয়নগর থানার ওসি ইন্সপেক্টর নুরুজ্জামানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি পুলিশ লাইনেই থাকবেন।
কী কারণে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, প্রশাসনিক কারণেই ইন্সপেক্টর নুরুজ্জামানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত