
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিএনপির প্রতিনিধি দল আজ ৪ নভেম্বর ২০২৬, বুধবার স্থানীয় সময় দুপুরে সিউলে পৌঁছেছে।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
দুপুরে সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আইসিএপিপির প্রতিনিধি ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান।
সম্মেলনের কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যায় হোটেল শিলা সিউলে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে স্বাগত নৈশভোজ অনুষ্ঠিত হবে। রাতে আইসিএপিপির স্থায়ী কমিটির ৪৬ তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামীকাল ৪ নভেম্বর , বৃহস্পতিবার সকাল ৯ টায় সিউলের হোটেল শিলা সিউলে এশিয়ার রাজনৈতিক দল সমূহের আন্তর্জাতিক সম্মেলনের ১৩ তম অধিবেশন উদ্বোধন অনুষ্ঠান হবে ।
সম্মেলনের প্রথম দিনে দুইটি প্ল্যানারি সেশন এবং ৬ নভেম্বর দ্বিতীয় দিনে তৃতীয় , চতুর্থ ও পঞ্চম প্ল্যানারি সেশনে এশিয়ার ৩৭ দেশের ৯৬ টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন বিষয়ে বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন এবং একটি অভিন্ন ঘোষণাপত্র প্রণয়নে কাজ করবেন ।
৬ নভেম্বর বিকেলে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে ।
বাংলাদেশ থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত