বাগেরহাট প্রতিনিধি
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের উদ্যোগে এ মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।
শেখ আল মামুনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে রোডে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শেখ আল মামুন বলেন, দেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় ছাত্রদল রাজপথে সোচ্চার থাকবে।
তিনি বলেন, আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অপকর্মের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
দেশ ও জনগণের স্বার্থে ছাত্রদলের সকল নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান, সম্রাট হোসেন ওয়ালিদ, শামীম মুন্সী, ছিম আল আমিন, ইমন শেখ, রোহিত হালদার, জাওয়াদ, মেহেদী হাসান, হাবিব, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, তাজ আহমেদ, আল আমিন শেখ শাকিল, আবির, নেহাল ও শাওনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত