মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে মর্ডান পিথিয়ান গেমস বাংলাদেশের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জুন) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মাঠ জুড়ে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ম্যাচটিকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াহিদ মুরাদ (নয়ন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সন্তোষ রায় ও জেলা কমিটির ট্রেজারার হাসিবুল ইসলাম। ম্যাচের সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা কমিটির সভাপতি শক্তি পদ রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম বর্মণ, ক্রীড়া সম্পাদক মো. আল ইমরোজ নুসরাত স্বাধীন, দপ্তর সম্পাদক মো. আব্দুল হাই সিদ্দিকী ও স্থানীয় ক্রীড়া সংগঠক ফাহিম মোরশেদ (তীব্র) এবং অন্যান্য ক্রীড়া সংগঠক ও সমর্থকবৃন্দ। আয়োজকরা মনে করেন, এ ধরনের প্রীতি ম্যাচ পঞ্চগড় জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে। মর্ডান পিথিয়ান গেমসের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন