আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি সদর ইউনিয়ন শাখার মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বিকাল ৪ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.মোবারক হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হযরত আলীর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান।
বৈঠকে প্রধান অতিথি হাফেজ আব্দুল্লাহ বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা,ন্যায্য দাবি আদায় এবং শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা,নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি শ্রমজীবী মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করতে হবে।
বৈঠকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্বশীলদের সাংগঠনিক ভূমিকা জোরদার এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় শ্রমিক নেতা কবির হোসেন,রুহুল আমিন, আব্দুস সালাম,রুহুল কুদ্দুস,আব্দুল গনি,সিরাজুল ইসলাম,আনারুল ইসলাম,হাবিবুল্লাহ সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।##
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত