
যুগে যুগে লড়াই সংগ্রাম আন্দোলনে বিদ্রোহী নজরুলের কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। আজও কাজী নজরুল ইসলাম আমাদের প্রেরণা যোগায়। বঞ্চিত মজলুম জনগণের প্রতিবাদ আমরা নজরুলের লেখনীতে খুঁজে পাই। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন সরকারের জুলুমের বিরুদ্ধে এবং ইনসাফ কায়েমে একটি বিপ্লব অনিবার্য হয়ে পড়েছে। সেই আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখনী আমাদের অনুপ্রেরণা যোগাবে।
জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা ইনসাফের বাংলাদেশ আশা করেছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিএনপি সরকার জনগণের সাথে গাদ্দারী করেছে। দেশের জনগণ প্রদত্ত গণভোট অস্বীকার করে বিএনপি সরকার যেই বেইমানি শুরু করেছিল তারই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস-সার সংকট, প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি চলছে।
কবি নজরুলের কবরের পাশেই শায়িত আছে ওসমান হাদী। বিএনপি ভোটের আগে ওসমান হাদীকেও ব্যবহার করেছিল, অথচ এখন হাদী হত্যার বিচার হয় না। জুলাই গণহত্যার বিচার হয় না, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার হয় না।
*** জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত