ছাবেদুল সরকার
পাবনা প্রতিনিধি
জনসেবার প্রত্যয়, মানুষের ভালোবাসা ও এলাকার উন্নয়নের স্বপ্ন নিয়ে আসন্ন ০২ নম্বর পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) মহিলা সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন মোছাঃ মনি আক্তার।
তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তাঁর প্রত্যাশা, নির্বাচিত হলে এলাকার নারী, শিশু, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবামূলক কাজ করবেন।
তাঁর নির্বাচনী অঙ্গীকার ও প্রতিশ্রুতিসমূহ
১। নারীর অধিকার ও ক্ষমতায়ন নারীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং নারীর উন্নয়নে কাজ করবেন। নারীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করবেন এবং সমাজে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন।
২। শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবা শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার এবং এলাকার মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন।
৩। ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবেন। এলাকার মানুষের সমস্যা ও প্রয়োজনগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন।
৪। ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ ওয়ার্ড গঠন সবার সঙ্গে সমন্বয় করে একটি উন্নত, সমৃদ্ধ ও আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।
তাঁর মূল প্রত্যয়
সংঘাত নয়, সম্প্রীতি; বৈষম্য নয়, সমতা; অবহেলা নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা—এই লক্ষ্য সামনে রেখে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখাই তাঁর অঙ্গীকার।
তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করবেন।
সকলের প্রতি আহ্বান
আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০২ নম্বর আসনের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন মোছাঃ মনি আক্তার।
জনগণের পাশে থাকতে চাই, মানুষের সেবা করতে চাই। সবার সহযোগিতায় গড়ে তুলতে চাই একটি উন্নত, সুন্দর ও সমৃদ্ধ ওয়ার্ড।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত