মোহাম্মদ সবুর শেখ ।
ফুলতলা উপজেলা প্রতিনিধি:
এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও শুভকামনা অনুষ্ঠানের আয়োজন করেছে ফুলতলা এমএম কলেজ ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জোবাইদা সুরভী (মিঠু)।
অনুষ্ঠানে জোবাইদা সুরভী (মিঠু) এবং ফুলতলা এমএম কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পরে তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় জোবাইদা সুরভী (মিঠু) বলেন, “আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। তাদের যেকোনো প্রয়োজন ও কল্যাণে আমাকে পাশে পাবে।”
পরবর্তীতে তিনি ফুলতলা ভ্যানস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের সঙ্গে জলাবদ্ধতা সমস্যা নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ফুলতলার জলাবদ্ধতা নিরসনে তিনি অতীতে কাজ করেছেন এবং ভবিষ্যতে সুযোগ পেলে এ সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবেন, যাতে ফুলতলায় আর জলাবদ্ধতা না থাকে।
এদিকে ফুলতলা এমএম কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার স্বার্থ এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে ফুলতলা এমএম কলেজ ছাত্রদল সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থাকবে।