ডেক্স রিপোর্ট ,
হে রাষ্ট্র তুমি জীবনের জন্য হও,,হে রাষ্ট্র তুমি মানুষের জন্য হও।।
পুরুষের ছদ্মবেশে এক মায়ের জীবনযু*দ্ধের গল্প!
সবাই যখন বেঁচে থাকার সহজ পথ খোঁজে, তখন কিছু মানুষ বেঁচে থাকার জন্য নিজের পরিচয়টাও বদলে ফেলতে বাধ্য হয়। বগুড়ার মেয়ে লিমার গল্পটা ঠিক তেমনই এক নির্মম বাস্তবতার ছবি।
ভালোবাসার মানুষটির ওপর বিশ্বাস রেখে ঘর বেঁধেছিলেন লিমা। ভেবেছিলেন, স্বামী-সন্তান নিয়ে সুন্দর একটি সংসার হবে। কিন্তু সন্তান জন্মের পর সেই স্বামীই তাঁকে ছেড়ে চলে যান।
আশ্রয়ের আশায় মায়ের কাছে ফিরে গিয়েও লিমা পেলেন না স্থায়ী ঠিকানা। বাবা নিজের মতো করে অন্য সংসার গড়েছেন, মা-ও নতুন জীবন শুরু করেছেন। শেষ পর্যন্ত মায়ের কাছ থেকেও মুখ ফিরিয়ে নেওয়ার ক*ষ্ট সহ্য করতে হয়েছে তাঁকে।
কোলে এক নিষ্পাপ সন্তান, সামনে অ*ন্ধকার ভবিষ্যৎ। কিন্তু লিমা হার মানেননি।
সমাজের কিছু মানুষের ক*-দৃষ্টির শিকার হয়েও তিনি নিজের সম্মানকে বিসর্জন দেননি। সন্তানের মুখের দিকে তাকিয়ে বেছে নিয়েছেন কঠিন পথ।
নিজের নারী পরিচয় আড়াল করে কখনো ডেলিভারি ম্যান, আবার কখনো অটোরিকশাচালক হয়ে দিন-রাত পরিশ্রম করছেন। তাঁর একটাই লক্ষ্য—নিজে ক*ষ্ট করলেও সন্তানের মুখে যেন খাবার তুলে দিতে পারেন।
সম্প্রতি শ্যামলীর মেইন রোডে অটোরিকশা চালানোর সময় পুলিশ তাঁর গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
আইন সবার জন্য সমান—এটা সত্য। তবে আইনের পাশাপাশি যদি একটু মানবিকতার জায়গা থাকে, তাহলে লিমার মতো একজন সংগ্রামী মায়ের জীবনটা হয়তো একটু সহজ হতে পারে।
কারণ এই অটোরিকশাটি শুধু একটি যানবাহন নয়—এটাই একজন মায়ের সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার শেষ অবলম্বন।
প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে লিমার অটোরিকশাটি যেন ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।
স্যালুট বোন লিমা।
তোমার এই লড়াই, ত্যাগ আর সন্তানের প্রতি ভালোবাসার সামনে সত্যিই মাথা ন*ত হয়ে আসে।
সৃষ্টিকর্তা তোমার ও তোমার সন্তানের সহায় হোন। 🤲
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত