ফাহিম ফারুকী
নিজস্ব প্রতিবেদক
মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী দাবি করেছেন, যারা ওসমান হাদিকে নিয়ে কটূক্তি ও অপপ্রচার চালাচ্ছে, তারা মূলত ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে।
তিনি বলেন, “ওসমান হাদিকে নিয়ে যারা কটূক্তি করে, তারাই ভারতের দালাল। একজন দেশপ্রেমিক কণ্ঠস্বরকে হেয় করে তারা দেশের স্বার্থবিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে।”
ফাহিম ফারুকী আরও বলেন, ওসমান হাদির আদর্শ, বক্তব্য ও দেশপ্রেমের কারণে তাকে নিয়ে একটি মহল ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তিনি এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, মতভিন্নতা থাকতে পারে, তবে ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।