
নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)। আয়েশা সিদ্দিকা বুলু
দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা শ্রমিক দল।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি কচুয়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
কচুয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাটের সাবেক কমিশনার ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী। বক্তব্যে বক্তারা দেশব্যাপী চলমান বিভিন্ন নৈরাজ্যকর পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন এবং এর তীব্র প্রতিবাদ জানান।
পথসভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, সাবেক যুগ্ম সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বিএনপি নেতা সেখ খায়রুজ্জামান লাবু,হাজরা শামীম হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শেখ আকবর হোসেন,যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর সোবাহান,মান্নান হোসেন,ও আফজাল হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নাজমুল আরমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত