
নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট) আয়শা সিদ্দিকা বুলু
কচুয়ার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, স্থাপত্য এবং সম্ভাবনাময় খাতসহ কচুয়া কেন্দ্রিক নানা বিষয় নিয়ে স্থানীয় কবি, সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কচুয়া পাবলিক লাইব্রেরী হলরুমে এই আড্ডার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কচুয়া পাবলিক লাইব্রেরির সভাপতি আমির সালমান রনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কচুয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও লেখক এস এম নাজমুল হুদা মিঞা, সাবেক অধ্যাপক, কবি ও লেখক নন্দকিশোর সাহা, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরণ পাইক, শিক্ষা ক্যাডার (বিসিএস) কর্মকর্তা মো. মহিদুল ইসলাম, সাহিত্য অনুরাগী দিহিদার জাহিদুল ইসলাম বুলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, এবং শিক্ষক ও লেখক কমল কৃষ্ণ বৈদ্যসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, সুশীল সমাজের প্রতিনিধি এবং কৃতি শিক্ষার্থীরা।
আলোচনাসভায় বক্তারা কচুয়ার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, স্থানীয় সংস্কৃতি এবং সাহিত্য চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এলাকার সম্ভাবনাময় খাতগুলোকে এগিয়ে নিতে তরুণ প্রজন্ম ও সাহিত্যকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে, কচুয়ার সাহিত্য ও সংস্কৃতির ধারাকে আরও গতিশীল করতে এখন থেকে প্রতি মাসেই ধারাবাহিকভাবে এই কবি আড্ডা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত