জুলফিকার আলী,
বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা ফুড গোডাউন মোড় এলাকায় অবস্থিত ‘মাতৃসেবা ক্লিনিক’ (মা ও শিশু এবং স্ত্রীরোগ কেয়ার সেন্টার) অঞ্চলে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। বিশেষ করে মা ও শিশু এবং স্ত্রীরোগের সুচিকিৎসা ও সঠিক পরামর্শের জন্য প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক সুনাম কুড়িয়েছে।
সরেজমিনে জানা যায়, কলারোয়া ও তার আশেপাশের অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে চিকিৎসাসেবা প্রদান করছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের বিশিষ্ট সহকারী সার্জন ডাঃ মোঃ মেহের উল্লাহ (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য)। তার অত্যন্ত নিখুঁত ও সঠিক পরামর্শ এবং উন্নত চিকিৎসায় দিন দিন সুস্থ হয়ে উঠছেন বহু রোগী। পরিচ্ছন্ন ব্যবহার ও চমৎকার চিকিৎসাদানের কারণে তিনি এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।
এছাড়াও ক্লিনিকে নিয়মিত কনসালটেন্ট হিসেবে সেবা দিচ্ছেন গাইনি বিষয়ের অভিজ্ঞ চিকিৎসক ডাঃ সৈয়দা রূখসানা মুসতারী (এমবিবিএস, ডিএমইউ সিসিডি, স্পেশাল ট্রেনিং অন টিভিএস)। মা ও শিশুদের জটিল রোগের নিরাময় এবং গর্ভবতী মায়েদের বিশেষায়িত পরামর্শের জন্য এই অঞ্চলের নারীদের কাছে তিনি অত্যন্ত বিশ্বস্ত নাম।
স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতার সাথে কথা বলে জানা যায়, কলারোয়া এলাকায় এটি একটি অন্যতম নির্ভরযোগ্য মা ও শিশু এবং স্ত্রীরোগ কেয়ার সেন্টার। নামমাত্র খরচে বড় শহরের মতো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ায় সাধারণ রোগীরা অত্যন্ত সন্তুষ্ট।
ক্লিনিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, "আমাদের মূল লক্ষ্যই হলো প্রত্যন্ত অঞ্চলের মা ও শিশুদের কাছে সঠিক এবং আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়া। রোগীদের সুস্থতা এবং তাদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।"
চিকিৎসা সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে বা সিরিয়ালের জন্য ক্লিনিকের ম্যানেজারের নম্বরে (০১৩৩৮-৬১৪৪৫) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
যোগাযোগের ঠিকানা:
মাতৃসেবা ক্লিনিক, তুলসিডাঙ্গা ফুড গোডাউন মোড় (মুক্তিযোদ্ধা ভবনের পাশে), কলারোয়া, সাতক্ষীরা।