বিশেষ প্রতিনিধি:- আল ইমরান
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঐতিহ্যবাহী মাজড়া মহিউল উলূম ফাজিল (ডিগ্রি) মাদরাসার উদ্যোগে "কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান ২০২৬" শনিবার ১৮ জুলাই ২০২৬ মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম সেলিম এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল আল মামুন (নান্টু মুন্সি)।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি জনাব মুনসী সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার অধ্যক্ষ জনাব আব্দুল কাইয়ুম খান।
অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। বর্ণিল সাজে সজ্জিত মঞ্চে ফুল ও আলোকসজ্জায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। মাদরাসা শিক্ষার্থীরা দেশ ও জাতির গর্ব। তাদের এই সাফল্য ধরে রাখতে হবে এবং নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।