স্টাফ রিপোর্টার:- আল ইমরান
ডিজিটাল যুগে স্থানীয় প্রতিভাকে এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো "কাশিয়ানী উপজেলা কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলা ২০২৬"।
KCC Kashiani Content Creator-এর উদ্যোগে এবং কাশিয়ানীর কনটেন্ট ক্রিয়েটরদের সম্মিলিত আয়োজনে শুক্রবার ২৯ মে ২০২৬ সকাল ৯টায় আমির রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, সন্ধ্যা বাজার, কাশিয়ানীতে এই মিলনমেলার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, যারা Facebook, YouTube, Instagram সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে কাজ করছেন, তাদের নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়নের জন্যই এই আয়োজন। অনুষ্ঠানের মূল স্লোগান ছিল "চলুন, একসাথে শিখি, একসাথে এগিয়ে যাই, একসাথে বদলে দিই আগামী দিন"।
ব্যানারে উল্লেখ রয়েছে "সৃজনশীলতা হোক অস্ত্র, প্রতিভা হোক আমাদের শক্তি"। মিলনমেলায় কাশিয়ানীর তরুণ কনটেন্ট নির্মাতারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সহযোগিতা করেছে KTV কাশিয়ানী, HULKSTYLE, ক্যাফে অ্যান্ড বেকারি, ঘুরি-ফিরি গোপালগঞ্জ, সিকদার ফার্নিচার, আমাগো কাশিয়ানী, দৈনিক সাজাইল সংবাদ সহ স্থানীয় একাধিক প্রতিষ্ঠান।
স্থানীয় তরুণ সমাজের মতে, এমন উদ্যোগ কাশিয়ানীর ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।