এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে গত ১০ ও ১১ নভেম্বর তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর রাতে পরিচালিত অভিযানে ৪২ জন এবং ১১ নভেম্বর রাতে আরও ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। দুই দিনের অভিযানে সর্বমোট ৯৮ জন গ্রেপ্তার হয়েছেন।
পুলিশের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়াতে না পারেন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারেন, সে লক্ষ্যেই জেলার সব থানায় সমন্বিতভাবে অভিযান চালানো হচ্ছে।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত