এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নগরীতে কাউছার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছত্রখিল এলাকায় কাউছারের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কাউছারের মৃত্যুর বিষয়টি এ মুহূর্তে তাঁর জানা নেই। তবে এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত