
পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীর পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর-২৬) সকাল ১০টায় আয়োজিত শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াসুর রহমান,আরো উপস্থিত ছিলেন, সাবেক আমির মাস্টার হাফিজুর রহমান, ইউনিয়নের ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুস সামাদ, মাওলানা খবির উদ্দীন, মাওলানা আমিনুর রহমান ও চয়ন দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যরা।
এ সময় হিন্দু সম্প্রদায়ের নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট থাকুক—এই প্রত্যাশা।
ছবিঃ
২০/১০/২৬
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত