পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ৪০০ তালের বীজসহ বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে। আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে ওই কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর-২৬) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ও সাগরদাঁড়ি ইউনিয়নের দত্তনগর-ভালুকঘর সড়ক এবং রঘুরামপুর-ত্রিমোহিনী সড়কের বিভিন্ন স্থানে ওইসব তালের বীজসহ বিভিন্ন বৃক্ষের চারা ও রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী-এর নেতৃত্বে এ বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি দলনেতা শাহীনুর রহমান, শেখ রাজিকুল ইসলাম, আলী হোসেন, তালিব হুসাইন, দলনেত্রী আছিয়া বেগম, বিউটি বেগম, সহকারী আনসার ভিডিপি কমান্ডার আনোয়ার হোসেন, ইয়াছিন প্রমুখ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী বলেন, তাল বীজ রোপণ করা পরিবেশ, অর্থনীতি এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তাল গাছকে বলা হয় "বজ্রপাত নিরোধক" এবং এটি আমাদের প্রকৃতির এক অনন্য আশীর্বাদ। গাছ রোপণ শুধু একটি পরিবেশগত দায়িত্ব নয়, এটি আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই আমাদের প্রত্যেকের উচিত, নিয়মিত গাছ লাগানো এবং তা যত্ন নেওয়া।
ছবিঃ
২৫/০৯/২৬
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত