পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন মহোদয় ঢাকা বিভাগে বদলি হয়েছেন। তিনি একজন দক্ষ ও মেধাবী অফিসার ছিলেন। তিনি আমাদের উপজেলায় যোগদান করার পর থেকেই কর্ম-দক্ষতা ও সততার সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। মাঠ পর্যায়ে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষে তাঁর কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে সাধারণ মানুষের মাঝে একজন জনবান্ধব এবং মানবিক অফিসার হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন। তাঁর কার্যালয় একটি জনবান্ধব অফিসে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন। দায়িত্ব পালনকালে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তি, স্থানীয় বিরোধের অবসান, স্বচ্ছতার সাথে সেবা প্রদান, সরকারি রাজস্ব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখাসহ সমাজের অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি বৈরী আবহাওয়া উপেক্ষা করে নিরলস ভূমিকা পালন করায় উপজেলা জুড়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক আচরণে তিনি অল্প সময়ে অসংখ্য মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন।এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভেজাল বিরোধী অভিযান, পরিবেশ রক্ষা অভিযান, অবৈধ বালু উত্তোলনে অভিযান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। আমরা কেশবপুরবাসী তাঁর পরবর্তী কর্মস্থলের উত্তরোত্তর সাফল্য কামনা করার পাশাপাশি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি।
ছবিঃ
২৮/০৭/২৬
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত