পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন ও শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি এই লক্ষ্যে কেশবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির উদ্যোগে কেশবপুর মাজেদ ভবনের দোতলায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
শণিবার (১৪ নভেম্বর-২৬) বিকেলে জাতীয় পার্টির উপজেলা শাখার আহবায়ক এ্যাড. আলহাজ্ব মোঃ মকবুল হোসেন-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক রুহুল আমীন খান-এর পরিচালনায় বক্তব্য রাখেন, কেশবপুর পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য এম এ মান্নান, সদস্য তাহমিনা আক্তার প্রমূখ।
যুগ্ম আহবায়ক রুহুল আমীন খানসহ নেতারা বলেন, পার্টির মহান চেয়ারম্যান জি এম কাদের এর নেতৃত্বে কেশবপুর জাতীয় পার্টি সহ সকল অংগ সংগঠন মহিলা জাতীয় পার্টি, জাতীয় ছাত্রসমাজ শক্তিশালী করতে হবে। তাদের চলতে ও মনোবল বৃদ্ধিতে জাতীয় পার্টির কর্মী হিসেবে আমরা কাজ করে যাবো। কেন্দ্রের ও জেলা নেতাদের পরামর্শ অনুযায়ী ভোটার ও সমর্থন সৃষ্ঠিতে আমাদের স্ব স্ব এলাকায় কাজ করে যেতে হবে। আপনারা আমাদের পাশে থাকেন। আমরাও আপনাদের পাশে আছি এবং থাকবো। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ছবিঃ
১৪/১১/২৬
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত