পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
"আমাদের হরিহর নদী, আমাদেরই দায়িত্ব" এইবিষয়টিকে মাথায় রেখে কেশবপুর পৌরসভার ওপর দিয়ে বয়ে যাওয়া হরিহর নদীর খোঁচা খালের মুখ (শ্রীগঞ্জ/হাবিবগঞ্জ ব্রিজের পাশ) থেকে মধ্যকুল স্লুইসগেট পর্যন্ত জমে থাকা কচুরিপানা ও শ্যাওলা পরিষ্কারের কাজ সেচ্ছাশ্রমে পরিষ্কার পুরোদমে করছেন নিজ এলাকার মানুষ।
নদীর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। নদী বাঁচলে উপকৃত হবো আমরাই। তাই নদী তীরবর্তী সকল বাসিন্দাদের কাছে আকুল আবেদন—আমাদের নিজেদের এলাকার স্বার্থেই যারা এই পরিষ্কারের কাজে পরিশ্রম করছেন, তাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করা জনস্বার্থে একটি সেচ্ছাশ্রম উদ্যোগ।
ছবি
২৮/০৭/২৬
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত