ঝিনাইদহের কোটচাঁদপুর অঞ্চলকে সম্পূর্ণ নিরাপদ ও অপরাধমুক্ত করতে সাঁড়াশি অভিযানে নেমেছেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। মাদক কারবারি, সমাজবিরোধী চক্র এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে তাঁর দৃঢ় ও আপসহীন ভূমিকার কারণে বর্তমানে কোটচাঁদপুরে অপরাধী চক্রের তৎপরতা থমকে গেছে।
থানার দায়িত্ব নেয়ার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নানা অপরাধ দমনে তাঁর নেওয়া পদক্ষেপ সাধারণ মানুষের আস্থা কুড়িয়েছে। ফলে দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে স্থানীয় জনজীবনে ফিরতে শুরু করেছে স্বস্তি।
এলাকার সচেতন নাগরিকদের মতে, একটি অপরাধমুক্ত ও শান্তিময় পরিবেশ তৈরি করতে পুলিশ প্রশাসনের এই সক্রিয় ভূমিকা অত্যন্ত ইতিবাচক। সাধারণ মানুষের প্রত্যাশা—অপরাধীর ক্ষেত্রে রাজনৈতিক বা কোনো প্রভাবই যাতে বিবেচিত না হয়, আইনি ব্যবস্থার মূল ভিত্তি হওয়া উচিত কেবলই অপরাধ।
কোটচাঁদপুরকে সার্বিকভাবে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে ওসি মেহেদী হাসানের এই কঠোর ও ইতিবাচক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী। একই সাথে তাঁর দায়িত্ব পালনে সফলতা ও সুস্থতা কামনা করেছেন স্থানীয় সাধারণ জনগণ।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত