ডেক্স রিপোর্ট
বাংলাদেশকে করদ রাজ্য বানানোর জন্য ভারত সরকার সর্বদাই আওয়ামী লীগকে ব্যবহার করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে হারিয়ে এখন তারা বিএনপিকে ব্যবহার করতে চায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ক্ষমতার আশায় বাংলাদেশের রাজনীতিবিদরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। অথচ পিলখানা, শাপলা চত্বর, মোদি-বিরোধী আন্দোলন, জুলাই অর্থাৎ সকল গণহত্যার জন্য প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ এবং পরোক্ষভাবে ভারত দায়ী।
যে ভারত গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুই বছর আশ্রয় দেয়, সেই ভারত আমার বন্ধু নয়। যে ভারত সীমান্তে হত্যা করে, অবৈধ পুশ-ইন করে, ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দেয় না এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করে, সেই ভারত আমার বন্ধু নয়। যে ভারত ওসমান হাদির হত্যাকারীদের আশ্রয় দেয়, সেই ভারত আমার বন্ধু নয়।
দিল্লিতে আওয়ামী লীগের প্রেস কনফারেন্স হয়। ভারত সরকার চাইলেই এই দায় এড়িয়ে যেতে পারে না। দিল্লি থেকে আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করার ভারতীয় ষড়যন্ত্র বাংলার জনগণ মেনে নেবে না। খুনি হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য আমরা ফুলের মালা এবং ফাঁসির দড়ি নিয়ে প্রস্তুত আছি। ভারতকে যারাই প্রভু মানবে তাদের বিরুদ্ধেই সংগ্রাম চলবে। কথাবার্তা পরিষ্কার, ভারতীয় আধিপত্যবাদ চলবে না, আগ্রাসন চলবে না।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত