
*খুলনা জেলার দৌলতপুর থানার একাধিক হত্যা মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসী আরমানের অন্যতম সহযোগী ওসমানকে গ্রেফতার করেছে এসআরবি-৬ এবং এসআরবি-১২ এর যৌথ আভিযানিক দল*
এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধী দের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানি এবং এসআরবি-১২ এর যৌথ আভিযানিক দল অদ্য ১২ অক্টোবর ২০২৬ ইং তারিখ, রাত ০২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন সাগরকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর দৌলতপুর থানার একাধিক হত্যা মামলার পলাতক আসামি *১। ওসমান (৩০), পিতা: দেওয়ান মুন্সি, সাং: মহেশ্বরপাশা, থানা: দৌলতপুর, জেলা: খুলনাকে গ্রেফতার করে।*
গ্রেফতারকৃত আসামি ওসমান (৩০) খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান আরমানের অন্যতম সহযোগী। তার পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে।
গ্রেফতারকৃত আসামি ওসমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত