*খুলনার চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল*
এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ০২:৩০ ঘটিকার সময় এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮, বরিশাল এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর হরিণটানা থানার চাঞ্চল্যকর আজুমল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত, *১। মোঃ হাসনাত হাবিব রিফাত (৩০), পিতা- মনোয়ার হোসেন, সাং: গুনেরগাতি, থানা: সিরাজগঞ্জ সদর, জেলা: সিরাজগঞ্জকে গ্রেফতার করে।*
গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ হাসনাত হাবিব রিফাত (৩০) উক্ত ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে এসআরবি-৬ এর অভিযান অব্যাহত রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি, খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত