মোহাম্মদ সবুর শেখ, ফুলতলা উপজেলা প্রতিনিধি:
খুলনার ফুলতলা থানার আলকা গ্রামের আনসানের মোড় এলাকায় জাল টাকা ব্যবহার করতে গিয়ে এক নারীকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী একটি দোকান থেকে একটি রুটি কিনে মূল্য পরিশোধের জন্য ১,০০০ টাকার একটি নোট দেন। দোকানদারের সন্দেহ হলে তিনি আশপাশের লোকজনকে নোটটি দেখান। পরে উপস্থিত লোকজন নিশ্চিত হন যে নোটটি জাল।
এ সময় ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের পরিচয় সম্পর্কে অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন। পরে স্থানীয়রা তাকে আটক রেখে ফুলতলা থানায় খবর দেন।
খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ, নারী কনস্টেবলসহ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানা যায়—
নাম: সনিয়া
পিতা: বজলু মুন্সি
গ্রাম: পশ্চিম সুবেদখালী
থানা: মির্জাগঞ্জ
জেলা: পটুয়াখালী
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।