এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩রা নভেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ১৯:৫০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিএসসি এবং এসআরবি-৪, সিপিএসসি এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন ব্লক-ই, সেকশন-১২, রোড নং-৮/৭৭ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনায় চাঞ্চল্যকর তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার এজাহার নামীয় ৩নং আসামি *ফায়েক শেখ (৪৩), পিতা: শেখ ইদ্রিস আলী, সাং: রায়েরমহল পশ্চিমপাড়া, থানা: খালিশপুর, জেলা: খুলনাকে গ্রেফতার করে।*
মামলার এজাহার পর্যালোচনায় জানা যায়, ভিকটিম হুমায়ুন কবির খুলনা মহানগরীর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত পহেলা নভেম্বর রোজ রবিবার সন্ধ্যায় ভিকটিম হুমায়ুন কবির নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হিল ক্যান্টিন নামক ফাস্টফুড এর দোকানে বসে ছিলেন। এসময় ধৃত আসামি ফায়েক শেখসহ মামলার অন্যান্য আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে ধারালো চাপাতি, চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ভিকটিমকে গুরুতর জখম করে। ভিকটিমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে সৈয়দ নূর আমিন খুলনার আড়ংঘাটা থানায় বাদী হয়ে ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি'র আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত