রিপোর্ট, নাহিদা আক্তার লাকী,
*খুলনা, ২৪ এপ্রিল ২০২৬:* খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য জননেতা আমীর এজাজ খাঁন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ এর ২০(১)(খ) ধারা অনুযায়ী, জাতীয় সংসদের মাননীয় স্পীকার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সংসদ সদস্যদের মধ্য থেকে দুইজন সদস্যকে মনোনয়ন দিয়েছেন। *মনোনীত দুই সংসদ সদস্য হলেন:*
1. *জনাব মোহাম্মদ আলি আসগার*, সংসদ সদস্য, খুলনা-৫
2. *জনাব আমীর এজাজ খাঁন*, সংসদ সদস্য, খুলনা-১ সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাঠানো হয়েছে। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়, স্পীকার ও ডেপুটি স্পীকারের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও এর অনুলিপি পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও নীতি নির্ধারণে নবমনোনীত সিন্ডিকেট সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।