খুলনা সদর থানাধীন চানমারি, শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুইজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ অক্টোবর ২০২৬ ইং তারিখ, রাত ০৩:৩৫ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড, চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, *১। ছাহিল মাহমুদ (২৫), পিতা: সওগাতুল আলম ছগীর, সাং: চানমারি বাজার, থানা: খুলনা সদর, ২। শাহাদাত হোসেন শুভ (২৩), পিতা: বারেক হাওলাদার, সাং: মোহাম্মদিয়া পাড়া, থানা: লবণচরা, উভয় জেলা: খুলনা।*
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেএমপি, খুলনার সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত