মোঃ মাহাবুল ইসলাম অভি গাজীপুর
মঙ্গলবার (১৭ নভেম্বর)২০২৬ ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে চান্দনা চৌরাস্তা, সালনা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, কোথাও যানজট প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ছড়ায়।
শ্রমিক আন্দোলনের কারণে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ৩০টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করছেন। অবরোধকারীদের সরাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক মামুন হোসাইন গুরুতর আহত হন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত