গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ৭৮৫ পিচ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সদর কোম্পানীর (ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ) একটি আভিযানিক দল অদ্য ০৬/১১/২০২৬ তারিখ রাত ২৩.৩০ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন মহারাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ পাঁচবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে *০১। আশরাফ মাতুব্বর (৫৮)* নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামি আশরাফ মাতুব্বর এর বসত বাড়ীর দক্ষিণপাশে পানির ট্যাংক সংলগ্ন কাঠের লাকড়ির স্তুপের নিচ হতে তাহার দেখানো ও বাহির করে দেওয়া মতে *ক) ৭৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট, খ) ৩০০ গ্রাম গাঁজা* উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত