জাহাঙ্গীর আলম জামালপুর-ঃ
জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে উঠেছেন সমাজসেবক কামরুজ্জামান জুয়েল। কোনো জনপ্রতিনিধির পদে না থেকেও তিনি দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে
দাঁড়িয়ে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন কামরুজ্জামান জুয়েল। এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ইতোমধ্যেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে গরিব ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের পড়ালেখার সহযোগিতা এবং বিভিন্ন দুর্যোগকালে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, একজন চেয়ারম্যান না হয়েও তিনি যেভাবে মানুষের দুঃখ-কষ্ট নিজের মনে ধারণ করে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই বিরল। মানুষের বিপদে-আপদে সবার আগে এগিয়ে আসেন তিনি। রাত-দিন যে কোনো সময় মানুষের ডাক পেলেই ছুটে যান সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
এলাকাবাসীর মতে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে তার এই মানবিক উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা মনে করেন, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার মানসিকতা থাকলে কোনো পদ-পদবীর প্রয়োজন হয় না, বরং মানবিকতাই একজন মানুষকে সমাজের প্রকৃত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।
সমাজসেবক কামরুজ্জামান জুয়েল বলেন, “মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকতে। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার সবচেয়ে বড় পাওয়া।”
বর্তমানে জামালপুর সদর উপজেলা জুড়ে তার মানবিক কর্মকাণ্ডের প্রশংসা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশা, ভবিষ্যতেও তিনি এভাবেই মানুষের পাশে থেকে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন