মহিউদ্দিন মহি (ফেনী প্রতিনিধি) : ফেনীর ছাগলনাইয়ায় 'মব' সৃষ্টি করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
আহত অবস্থায় ওই সাংবাদিককে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
গত ২৫ আগষ্ট মঙ্গলবার রাত ৮টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের বিজামান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম নিজাম উদ্দিন মজুমদার সজিব। তিনি মোহনা টেলিভিশনের ছাগলনাইয়া - ফুলগাজী ও পরশুরাম প্রতিনিধি এবং ছাগলনাইয়া প্রেস ক্লাবের সদস্য। তার বাড়ি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিজ পানুয়া গ্রামে।
নিজাম উদ্দিন মজুমদার সজিবের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 'Kamrul Hasan' নামের একটি ফেসবুক পেজে দেওয়া ভিডিওটিতে দেখা যায়, ১৫/২০ জন যুবক সজিবকে ঘিরে রেখেছেন। তাঁদের মধ্যে কয়েকজন সজিবকে মারধর করছেন। সজিবকে এক যুবকের মায়ের সাথে ম্যাসেঞ্জারে চ্যাটিং করার অভিযোগে অপরাধী হিসেবে অভিযুক্ত করা হচ্ছিল।
এব্যাপারে সজিব বাদী হয়ে ছাগলনাইয়া থানায় অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই তানভীর বলেন, অভিযোগের তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সজিব জানান, ২৫ আগষ্ট মঙ্গলবার রাতে মোবাইল নাম্বার ০১৮৩৮৯১৮১২২ থেকে তার ব্যবহৃত মোবাইলে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি সংবাদ সম্মেলন আছে বলে তাকে ছাগলনাইয়া মহিলা কলেজের সামনে যেতে বলেন। তখন তিনি বাজার করছিলেন। এক পর্যায়ে ১৫/২০ জন অজ্ঞাতনামা যুবক বাজারে এসে বিজামান মার্কেটের তানিয়া সুজ এর ভিতরে ও বাহিরে 'মব' করে তাকে মারধর করেন। স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত