লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি
ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ আজিজুর রহমান তাজ (৪৮)। তিনি মর্যাদ গ্রামের মোঃ ইউনুছ আলীর ছেলে এবং ৮নং দক্ষিণ খুরমা ইউনিয়ন যুবলীগের ত্রাণ ও সাংগঠনিক সম্পাদক বলে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই আব্দুল জলিল, এসআই আনোয়ারুল হক, এসআই শরিফুল ইসলাম ও এএসআই আমিরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, ছাতক থানার মামলা নং-১৬, তারিখ ০৯/০৮/২০২৬, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ পেনাল কোড এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত