লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি
আলহামদুলিল্লাহ। বর্তমান ছাতক উপজেলার বিএনপির আহবায়ক জনাব ফয়জুর রহমান ও ১০ নং দোলার বাজার ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি।
১০নং দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী । জনাব ফয়জুর রহমান সাহেবকে দোলার বাজার ইউনিয় পরিষদের প্রয়োজন। আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সহযোগিতা ও দোয়াই একজন মানুষের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি।
আমার প্রত্যাশা,বিগত দিনে জনাব ফয়জুর রহমা, সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে, সবার সঙ্গে মিলেমিশে এবং মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়েচেন।
আগামীতে আমাদের প্রিয় ১০ নং দোলার বাজার ইউনিয়নের সার্বিক উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল-মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নতি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দেবেন।
বিশেষ করে মানুষের জন্ম নিবন্ধন এনআইডি মৃত্যু সনদ অনলাইন ভিত্তি যেকোনো কাজ ও কৃষি উন্নয়ন, প্রয়োজনীয় বাঁধ নির্মাণ ও সংস্কারের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানো খুবই জরুরি। আমি আশা করি, তিনি এলাকার কৃষকদের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কৃষি উন্নয়নে আন্তরিক ভূমিকা রাখবেন, যাতে কৃষকেরা ভালোভাবে চাষাবাদ করতে পারেন এবং তাঁদের পরিশ্রমের সুফল পান।
আমি চাই, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে তিনি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ১০ নং দোলার বাজার ইউনিয়ন গড়ে তুলতে ভূমিকা রাখবেন। এলাকার মানুষের অধিকার, সম্মান ও কল্যাণকে গুরুত্ব দিয়ে সবার সঙ্গে মিলেমিশে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
সবাই দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাঁকে মানুষের সেবা করার তৌফিক দেন। আমিন।
জনাব ফয়জুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী ১০ নং দোলার বাজার উইনিয়ন
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত