একবার ৫৩ নম্বর ওয়ার্ডের দিকে তাকিয়ে দেখুন। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই অ্যাডভোকেট সুরুজ্জামান যেভাবে এলাকার উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন, তা নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে।
রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক মানের সড়ক নির্মাণ, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নতি, পরিচ্ছন্নতা এবং নাগরিক চলাচলের পরিবেশ বদলে দেওয়ার লক্ষ্যে তাঁর ধারাবাহিক প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
একবার ভেবে দেখুন, যিনি এখনো জনপ্রতিনিধির আনুষ্ঠানিক দায়িত্ব পাননি, তিনি যদি শুধু এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এতটা উদ্যোগী হতে পারেন, তাহলে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে তাঁর উন্নয়ন পরিকল্পনার পরিধি কতটা বিস্তৃত হতে পারে!
আমার বিবেচনায়, জনপ্রতিনিধিত্বের প্রকৃত পরিচয় পদ-পদবি কিংবা প্রতিশ্রুতিতে নয়; পরিচয় মানুষের জন্য কাজ করার মানসিকতা, উদ্যোগ ও বাস্তব কর্মপ্রচেষ্টায়।
সুরুজ্জামান তাই শুধু একটি নাম নয়; ৫৩ নম্বর ওয়ার্ডের আধুনিক নগরায়ণ ও পরিকল্পিত উন্নয়নের আলোচনায় একটি স্বতন্ত্র পরিচয়—উন্নয়নের এক রোল মডেল ব্র্যান্ড।
Md. Golam Haider
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত