আবু মুসা, টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইদ্রিসকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর সিপিসি-১-এর একটি অভিযানিক দল।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকার বারেক হাসান মাসুম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানতে পারেন, টেকনাফ মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ওই এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা। এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আপন বোনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত এক নম্বর আসামি।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত