আবু মুসা, টেকনাফ (কক্সবাজার):
বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি কক্সবাজারের টেকনাফ সফরে এলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
এ সময় টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। তাঁকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
টেকনাফ সফরকালে পানি সম্পদ মন্ত্রী স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত