ডেক্স রিপোর্ট
অদ্য ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ০৭:০০ ঘটিকায় নোয়াখালী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও অফিসার-ফোর্সের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী।
প্যারেড পরিদর্শনকালে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয় অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, ড্রিল ও টার্নআউট পরিদর্শন করেন এবং মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে জিএস (Good Service) মার্ক প্রদান করেন। প্যারেডের সার্বিক শৃঙ্খলা ও প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে তিনি জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব আহমেদ পেয়ার, নোয়াখালী জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তাবৃন্দ, ইউনিট ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত