ডেক্স রিপোর্ট
আজ শুক্রবার ১০ জুলাই ২০২৬ই দুপুর ১১.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, আরআরএফ, রাজশাহীর হল রুমে আরআরএফ, রাজশাহীতে কর্মরত অফিসার ও ফোর্সের সাথে ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয়। তিনি অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং ফোর্সের মনোবল বৃদ্ধি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সঠিকভাবে দায়িত্ব পালন ও কল্যাণমূলক দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়সহ রাজশাহী রেঞ্জ অফিস এবং আরআরএফ, রাজশাহীর সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত