বাঁশদহা প্রতিনিধি: মোঃ আল আমিন হোসেন
সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের দক্ষিণ কামার বায়সা গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে উভয় পক্ষের উদ্যোগে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি মতবিনিময় ও মীমাংসা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ২৪-০৭-২০২৬ তারিখে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মন্তব্য ও বিতর্কের সৃষ্টি হয়। এর জেরে ২৬-০৭-২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ছাত্রশিবির কর্মী মোঃ মেহেদী হাসান গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে বিষয়টি আদালতে মামলা হিসেবে না নিয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মীমাংসা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওলানা এ. টি. এম. নাজমুল হুদা, ইউনিয়ন সেক্রেটারি ডা. ওসমান গনি, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী, চেয়ারম্যান পদপ্রার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
সভায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর আহত মেহেদী হাসান ও মাসুমের পিতা, ভাই এবং স্বজনদের উপস্থিতিতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত