রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে এবারের জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
১ নভেম্বর রবিবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অফিসার জমিল উদ্দিন মন্ডলের সভাপতিত্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিন ও আলোচনা সভা শেষে যুব ঋণের চেকসহ পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। তিনি সমসাময়িক বিষয় ছাড়াও মাদকের ভয়াবহতাসহ মাদক নিয়ন্ত্রনে সকলের দৃষ্টি আকর্ষণ এবং সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ভিপি, বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অফ কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু,
উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এবং সুজালপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল,
পৌর বিএনপি সংগ্রামী সাধারন সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা,
যুবদল সদস্য সচিব মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী,
নির্বাহী সদস্য মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস,
সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু,
ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ স্টেক হোল্ডার, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত