
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩নং ধনতলা ইউনিয়নের আনছার হাট সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের জমি বিরোধ নিরসন এর পর গোরস্থান রক্ষায় নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ এ নির্মাণকাজের উদ্বোধন করেন ৩নং ধনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম জাবেদ । দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের সমাধান এবং এলাকাবাসীর স্বার্থ রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৩নং ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম জাবেদ (বাদল) সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনছার হাট হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আজিজুল ইসলাম । স্থানীয়দের অংশগ্রহণে গোরস্থান রক্ষায় এ নির্মাণকাজের উদ্বোধন এলাকায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত