নিজস্ব প্রতিবেদক:
মোঃ আল-আমিন
মালদ্বীপ প্রবাসী
কুমিল্লার পনেরা বাজার এলাকায় ছোট গাড়ি চলাচলের রাস্তায় স্থাপিত উচ্চতা-নিয়ন্ত্রণ ব্যারিয়ারটি ভেঙে পড়েছে। কে বা কারা এটি ভেঙেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, ব্যারিয়ারটির ভিত্তি যথাযথভাবে মজবুত না হওয়ায় এটি সহজেই ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্যারিয়ারটি স্থাপনের পর থেকে বড় ট্রাক ও ভারী যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকায় বাজার এলাকায় যানজট অনেকটাই কমে যায়। পাশাপাশি পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলও নিরাপদ ছিল।
বর্তমানে ব্যারিয়ারটি ভেঙে যাওয়ায় পুনরায় ভারী যানবাহন চলাচলের আশঙ্কা দেখা দিয়েছে। এতে যানজট বৃদ্ধি, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা দ্রুত ও টেকসইভাবে ব্যারিয়ারটি পুনঃস্থাপন করে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত