ডেক্স রিপোর্ট
দেশের পানি ব্যবস্থাপনা শুধু একটি অবকাঠামোগত বিষয় নয়; এটি আমাদের পরিবেশ, কৃষি, জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
আজ পানি, পরিবেশ ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘ মতবিনিময় হয়েছে। খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, পানি ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি সংরক্ষণ নিয়ে তাঁদের মূল্যবান মতামত ও সুপারিশ পেয়েছি।
একটি টেকসই, বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ পানি ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সচিবালয়
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত